বেলিংহাম জাদুতে পিছিয়ে পড়েও রিয়ালের গোল উৎসব
সান্তিয়াগো বার্নাব্যুর চেনা রাত, পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর সেই চিরায়ত রিয়াল মাদ্রিদ। আর সব কিছুর কেন্দ্রে বদলি হিসেবে নামা জুড বেলিংহামের এক জাদুকরী মুহূর্ত। চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর বিরতির পরই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট।



