গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, তাঁর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি অ্যাপার্টমেন্টে চালানো হামলায় তাঁরা প্রাণ হারান।


