সামিরা মাহির আবেগঘন স্ট্যাটাস
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চূড়ান্ত পর্বে জায়গা করেও বিজয়ের মুকুট মাথায় তুলতে পারলেন না সিলেটের মেয়ে সামিরা খান মাহি। প্রতিযোগিতায় প্রত্যাশিত ফল না পাওয়ার পর দেশের মানুষের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।



