‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল
দেশের খ্যাতনামা বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম প্রথম বাংলাদেশি হিসেবে সম্মানজনক ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফিলিপাইনের ম্যানিলা শহরে আয়োজিত হেয়ার এশিয়ার এবারের আসরে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।



