বান্দরবানে উদযাপিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজগুরু বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও নানা মাঙ্গলিক অনুষ্ঠান।


