১০ হাজারের বেশি ফলের গরমিল, বিপাকে বোর্ড
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর বড় ধরনের পরিসংখ্যানগত অসংগতি ধরা পড়েছে। প্রথম প্রকাশিত হিসাবে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তনের কথা জানানো হলেও সংশোধিত হিসাবে এ সংখ্যা ২৩ হাজার ১৪৫।



