বাহরাইনে রাডার স্থাপনায় ইরানের হামলা
ইরানের হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে।


