দেশের গন্ডি পেরিয়ে আরিফের বিশ্বজয়
সাধারণ লোকের চোখে যা ঝরা পাতা, মরা পাতা কিংবা তুচ্ছ আবর্জনা, শিল্পীর চোখে তাই হতে পারে বিশ্বজয়ের হাতিয়ার। অবিশ্বাস্য মনে হলেও গাছের ঝরে যাওয়া পাতায় আঁকা মুখাবয়ব শিল্পকর্ম হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে লন্ডন, দুবাই, বাহরাইন, সৌদি আরব, আলবেনিয়া, শ্রীলঙ্কা এবং সাইপ্রাসে।


