হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীর মৃত্যু
রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মি ও নিহতের খালাতো বোন ফরিদা বেগম।

