তিলকের সেঞ্চুরি বিফলে, ভারতকে হারিয়ে সেমিতে পাকিস্তান
তিলক ভার্মার লড়াকু সেঞ্চুরি সত্ত্বেও এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল। রোববার রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত গ্রুপ ‘বি’-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ৩১৩ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান।



