ফার কেমিক্যালের সাধারণ সভা ২৯ ডিসেম্বর
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হবে।

