হারের ম্যাচে প্রতিপক্ষের মুখে বল ছুড়ে বিতর্কে মেসি
প্লে-অফের প্রথম ম্যাচেই ঘরের মাঠে কলোম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরে এমএলএস কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকার গোল্ডেন বুট পাওয়ার আনন্দ নিয়ে মাঠে নামলেও নু স্টেডিয়ামে সপ্তম বাছাই কলম্বাসের সামনে দাঁড়াতেই পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।



