আরচারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত চপল
বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি পদে আবারও দায়িত্ব পেতে যাচ্ছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। আসন্ন নির্বাচনে সভাপতি পদে তার বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তিনি।



