ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি-ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা
আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি।

