দেড় হাজার বছরের পুরোনো স্থাপনার নিচে মিলল দীর্ঘ সুড়ঙ্গ
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত প্রায় দেড় হাজার বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়ার নিচে সন্ধান মিলেছে সুড়ঙ্গ ও একাধিক ভূগর্ভস্থ কক্ষের। নতুন আবিষ্কৃত এসব সুড়ঙ্গের কোনো কোনোটি কয়েক শ মিটার দীর্ঘ।

