তেঁতুলিয়ায় একদিনে তাপমাত্রা কমল ৩ ডিগ্রি
হিমালয় অঞ্চলের হিমেল পরশে উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। হেমন্তের প্রকৃতিতে রাতের তাপমাত্রা কমার পাশাপাশি উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি।

