কেরানীগঞ্জের কাদের এগ্রো ফুডকে ৩ লাখ টাকা জরিমানা
ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় 'কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।



