ইতিহাস-ঐতিহ্যের ছোঁয়ায় নতুন রূপ পাবে জাতীয় স্টেডিয়াম
দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে নতুনভাবে সাজানো হবে ঢাকার জাতীয় স্টেডিয়াম। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে স্থান পাবে স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়াঙ্গনের স্মরণীয় অর্জনের ইতিহাস।

