গ্রামীণ ব্যাংকে হামলার ধরণে মনে হচ্ছে নির্দেশ আসছে ওপরের মহল থেকে: ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক হামলার ধরন দেখে মনে হচ্ছে, এসব হামলার নির্দেশ আসছে ওপরের মহল থেকে—এমন মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় পেট্রল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে।


