মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট আসছেন ডিসেম্বরে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু আগামী ডিসেম্বরে সরকারি সফরে ঢাকা আসতে পারেন। সব কিছু ঠিক থাকলে আনোয়ার ইব্রাহিম দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর এবং মোহামেদ মুইজ্জু তিন দিনের সফরে ১৩ ডিসেম্বর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

