প্রচারে ৯০ দিন, গোপনে ৩ বছরের চুক্তি!
আজ বিকেল ৩টায় শুরু হচ্ছে কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল। তবে উৎসব শুরুর আগেই প্রশ্ন উঠেছে সমুদ্রপাড়ে বালিয়াড়ির এই আয়োজন তিন মাস নাকি তিন বছরের। প্রকাশ্যে ৯০ দিনের কথা প্রচার হলেও সংশ্লিষ্ট দুই পক্ষের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, বন্দোবস্তের মেয়াদ আসলে তিন বছরের।

