ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। মিডেল ইস্ট আই জানিয়েছে, গত শুক্রবার জোট বাহিনীর লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদাসহ বিভিন্ন স্থানে ‘বিশেষ অভিযানে’ এ হতাহতের ঘটনা ঘটে।

