এআই দিয়ে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
বিচারিক কাজে প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে। তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না বলে স্পষ্ট করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।



