ছাত্রদল থেকে ববির ১৩ নেতা বহিষ্কার
আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। এর জেরে আজ শনিবার পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

