ডেঙ্গু ও হামে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৩২
ডেঙ্গু ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩২ জন। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টা সময়ের হিসাবে এই মৃত্যু ও হাসপাতালে ভর্তির তথ্য সংযোজন করা হয়।


