৫ দিন পর এজেন্ট ব্যাংক পরিচালকের লাশ উদ্ধার
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর সোশ্যাল ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফতের (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় স্থানীয় কিশোর গ্যাং নেতা আবরাদ হাসান সজিব তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে।



