বেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটভাটায়
খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে দুটি ইটভাটার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক্সকাভেটর (ভেকু) দিয়ে বাঁধের ঢাল থেকে মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে।


