পটুয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ
পটুয়াখালীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা অফিস। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মী না থাকলে চতুর্থ শ্রেণির কোনো কর্মচারীকে লিখিত দায়িত্ব দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।


