লায়ন্স ক্লাবের উদ্যোগে পুরান ঢাকায় শিশুদের ম্যারাথন
বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে পুরান ঢাকায় প্রথমবারের মতো শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘কিডস রান ফেস্ট ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, মেধার বিকাশ এবং সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে শুক্রবার রাজধানীর ওয়ারীতে এ ম্যারাথনের আয়োজন করা হয়।



