টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন
টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার গয়হাটা শাখায় এ ঘটনা ঘটে। কার্যালয়ের নিচতলার একটি জানালা খুলে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



