মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ নয় পাচারকারী আটক
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিএন স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।


