কয়রায় বেড়িবাঁধের মাটি যাচ্ছে দুই ইটভাটায়, ঝুঁকিতে বাঁধ
খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামে কপোতাক্ষ নদের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢাল কেটে মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক্সকাভেটর দিয়ে বাঁধের মাটি কেটে দুটি ইটভাটায় নেওয়া হচ্ছে।


