১০০ দিনের কর্মসূচি ঘোষণা করল মহানগর জামায়াত
কেন্দ্রীয় সংগঠনের ৪১ দিনের কর্মসূচির সঙ্গে আরও দুই মাস বাড়িয়ে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিদিন রাজধানীর একটি করে ওয়ার্ডে নাগরিক সমাবেশ করা হবে।

