গোপালগঞ্জে দুই দিন পর মুক্ত মহাসড়ক, কাটেনি আতঙ্ক
টানা দুই দিনের অবরোধের পর গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত ১২টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।



