জমির মালিকানা নিয়ে বিরোধ, সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক
মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। সর্বশেষ গত ১৭ নভেম্বর ভোরে পাথরবোঝাই একটি ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের পাটাতনের একটি অংশ ভেঙে যায়।

