কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) ঘোষিত এ পরিকল্পনার মূল লক্ষ্য কারাগারে বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং বিকল্প কারাগার ও পুনর্বাসনব্যবস্থা গড়ে তোলা।

