দেশের বাজারে ওয়াইফাই ৮ রাউটার আনল টিপি-লিংক
বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের তারহীন নেটওয়ার্ক প্রযুক্তি ওয়াইফাই ৮ রাউটার উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্কিং খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।



