সোনার দাম কমছে তো কমছেই
বিশ্ববাজারে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে সোনা। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, বিনিয়োগকারীদের নগদ অর্থ সংগ্রহের চাপ এবং সোনার দাম আরও কমবে—এমন প্রত্যাশায় বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে বড় ধরনের দরপতন হয়েছে।



