রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আশা বাংলাদেশের
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ামনারের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। এখন রায় মেনে রোহিঙ্গাদের দ্রুততার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আহ্বানও জানিয়েছে ঢাকা।



