আইসিজের রায়ে রোহিঙ্গাদের চোখে দেশে ফেরার স্বপ্ন
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের মনে মাতৃভূমিতে ফেরার নতুন আশার আলো সঞ্চার করেছে। দীর্ঘ অনিশ্চয়তার পর এই রায়কে তারা ন্যায্য অধিকার ফিরে পাওয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।



