হারে কাঠগড়ায় বোলিং-ফিল্ডিং
জোহানেসবার্গের ১৩০ বছরের টেস্ট ইতিহাসে এর আগে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল কখনো হারেনি। সেই ইতিহাস পাল্টে দিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া তো দূরের কথা, শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে।



