সহিংসতা ঠেকাতে আশপাশের জেলা থেকে গোপালগঞ্জে অনুপ্রবেশ বন্ধের সুপারিশ
গোপালগঞ্জে সহিংসতা ঠেকাতে আশপাশের জেলা থেকে লোকজনের অনুপ্রবেশ বন্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গোয়েন্দা প্রতিবেদন। এতে জেলার প্রবেশপথে চেকপোস্ট বসানো, মোবাইল পেট্রোলিং ও নৌ টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।


