প্রতিদ্বন্দ্বিতা ভুলে আবাহনী মোহামেডানের মিলনমেলা
একসময় আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল দেশের ফুটবলে অন্যরকম উত্তেজনা। দুই দলের লড়াই ঘিরে স্টেডিয়ামে উপচে পড়ত দর্শক, তৈরি হতো উৎসবের আমেজ। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে খেলোয়াড়দের মধ্যে ছিল বন্ধুত্ব ও সৌহার্দ্য।



