বরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা, যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বরগুনায় দলটির অঙ্গসংগঠনের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


