সফলতা ও মুক্তির একমাত্র পথ
মহান আল্লাহ অস্তিত্বহীন অবস্থা থেকে সব সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘মানুষের ওপর কি কালের এমন কোনো সময় অতিবাহিত হয়নি, যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না?’ (সুরা দাহর ১) তিনি অগণিত নেয়ামত দিয়ে তাদের লালন-পালন করেছেন।



