পুনর্গঠন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংক
একসময় সম্ভাবনাময় বেসরকারি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করলেও এক দশকের ব্যবধানে অস্তিত্বের সংকটে পড়েছে পদ্মা ব্যাংক পিএলসি। অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, বিপুল খেলাপি ঋণ ও মূলধন ঘাটতিতে ব্যাংকটির আর্থিক ভিত্তি কার্যত ভেঙে পড়েছে।


