দেশজুড়ে নাশকতার আগুন
সারা দেশে নাশকতার আগুন ও হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন। এর মধ্যে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন গাড়িটির এক হেলপার।



