নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের নান্দাইলে সিএনজিচালিত থ্রিহুইলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাভার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।



