ব্যাডমিন্টনে অংশ নিতে ২৪ ঘণ্টার নোটিস!
দেশের মাটিতে দুটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতির মধ্যেই বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতি ক্যাম্পের অনিশ্চয়তা এবং জাতীয় দলের বাইরে থাকা শাটলারদের নিবন্ধনের জন্য স্বল্প সময় দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে ফেডারেশন।



