বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশের বাণিজ্যনীতিতে বড় পরিবর্তন আনতে হবে। এ জন্য ব্যবসা পরিচালনার দীর্ঘসূত্রতা কমানো, রপ্তানির নতুন খাত তৈরি, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার।


